1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় সংসদে মাসুদা এম রশিদ চৌধুরীর শোক প্রস্তাব আলোচনায় ব্যারিষ্টার আনিস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদে মাসুদা এম রশিদ চৌধুরীর শোক প্রস্তাব আলোচনায় ব্যারিষ্টার আনিস

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৪ বার

জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মরহুম প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরী এমপির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদ আয়োজিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়েছেন হাটহাজারী সংসদীয় আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এতে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন এবং তাঁর গুনাবলী ও অবদান নিয়ে আলোচনা করেন।

এর আগে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন- বিরোধীদলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, বিএনপির সাংসদ হারুনুর রশিদ এমপি, আওয়ামী লীগের সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ এমপি প্রমূখ।

রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের পর সংসদের অধিবেশন রেওয়াজ অনুযায়ী একদিনের জন্য মূলতবি করা হয়।

উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষক ও গবেষক, জাপা দলীয় সাংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মরহুম প্রফেসর ড. মাসুদা এম রশীদ চৌধুরী এমপি আশংকাজনক অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত পরশু ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার বাদে আসর রাউজান গহিরা প্রাইমারি স্কুল মাঠে ৩য় জানাজার পর গহিরাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net