1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধুনটে জটিল রোগীসহ ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

ধুনটে জটিল রোগীসহ ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ বার

বগুড়া জেলার ধুনট উপজেলায় জটিল রোগীসহ ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামিত সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজডসহ জটিল রোগে আক্রান্ত ২১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১০ লাখ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক স্বেচ্ছাসেবী ৩টি সংগঠনের মাঝে ২০ হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০ জনকে ৫ হাজার টাকা করে মোট ১লাখ টাকার চেক বিতরণ করা হয়। সব মিলিয়ে মোট ১২লাখ ১০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net