ঢাকা   ০৬:৪৪:০৬ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর

ভ্রাম্যমাণ আদালতের আনোয়ারায় উচ্ছেদ অভিযান

আনোয়ারা সংবাদদাতা ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যানজট নিরসনে চাতুরী চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জমিরুল ইসলাম,চাতরী চৌমুহনী বাজারের ট্রাফিক বক্সের ইনচার্জ হাবিব হাসান উপস্থিত ছিলেন।
অভিযানে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা মালামাল জব্দ করা হয় এবং ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তুলার কারণে ৮ জম আটক করা হয়।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চালানো হলেও। অভিযান চালিয়ে যাওয়ার পর থেকে আবারও ফুটপাত দখল হয়ে যায়।
অভিযানের বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া উচ্ছেদকৃত জায়গায় কেউ পুনরায় স্থাপনা যাহাতে গড়ে না তুলে প্রাশসনকে অবহিত করার জন্য তিনি স্থানীয়দের অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি