ঢাকা   ১০:৪৮:০৫ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরতলীর বরুনাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. উজ্জ্বল রহমান (৩৫)।
তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শালিখা উপজেলার গজদূব্বা গ্রামে।
তিনি শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মী একই কলেজের শিক্ষক মোঃ ওয়ালিউজ্জামান বলেন, কলেজ শেষে নিজে মোটর সাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। মাগুরার মহম্মদপুর আঞ্চলিক সড়কের বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তন্নি বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
উজ্জ্বল রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি