1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ বার

মাগুরায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরতলীর বরুনাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. উজ্জ্বল রহমান (৩৫)।
তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শালিখা উপজেলার গজদূব্বা গ্রামে।
তিনি শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মী একই কলেজের শিক্ষক মোঃ ওয়ালিউজ্জামান বলেন, কলেজ শেষে নিজে মোটর সাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। মাগুরার মহম্মদপুর আঞ্চলিক সড়কের বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাতেমা তন্নি বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসসহ চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
উজ্জ্বল রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net