1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

সীতাকুণ্ডে শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

অশোক দাশ, সীতাকুণ্ড।
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফৌজদারহাটস্থ উত্তর সলিমপুর সাগরপাড় থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে,দালালদের মাধ্যমে ভাষানচর থেকে একটি নৌকায় উত্তর সলিমপুর এলাকার সাগরপাড়ে নামেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে নৌকা নিয়ে দালালরা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাদের ঘুরাঘুরি করতে দেখে ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজকে খবর দেয়। তিনি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে আটক করে রোহিঙ্গাদের। আটককৃতদের মধ্যে ৮ পুরুষ, ৪ নারী ও ৭ জন শিশু রয়েছে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য মোস্তাকিম জানান, ২১জন শিশু,মহিলা ও পুরুষ ফৌজদারহাট সাগর উপকুলে এসেছে শুনে আমি সেখানে গিয়ে ১৯ জনকে আটক করি। নৌকায় করে ২১ জন আসলেও সেখান থেকে দুইজন যুবক পালিয়ে যায় এবং ১৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ তাহের(২২), আনোয়ারা বেগম(২৩), মোঃ রহিম(৩), ইয়াছিন তারা(২),মোঃ আজিজ(৩৮),রশিদা বেগম(৩০),মোঃ সোহেল(২),মোঃ আমিন হোসেন(৪৫),হাজেরা(৪০),শফিকা(১৫),আব্দুল খালেক(১০),ওমর ফারুক(৮),সাবিকুল নাহার(৬),নুর সাদিয়া(৩),মোঃ নুর হোসেন (২৫),মোঃনুরুল আমিন(১৮)মোঃ সাদ্দাম(২৮),মোঃমনছুর আলম(২৫) ও আব্দুল হামিদ(৩৫)।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক(তদন্ত)সুমন বণিক বলেন, আটককৃতদের পুনরায় ভাষানচরের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net