1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

কুমিল্লায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৬৬ বার

অভিবাসীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে আরো সচেতনতা দরকার। শারিরিক ভাবে অসুস্থ হলে যতোটা দ্রুত চিকিৎকের পরামর্শ গ্রহণ করে থাকি, মানসিক স্বাস্থের বিষয়ে আমরা ততটাই উদাসিন। অভিবাসীরা রেমিট্যান্স ব্যবস্থাপনায় সচেতন না হওয়ার কারণে তার বিদেশ গমন ব্যর্থ হয়ে যায়। ফলশ্রুতিতে তারা বিভিন্ন ধরণের মানসিক সমস্যায় পড়ে এবং জীবনের দিশা হারিয়ে ফেলে। এ কারণে তাদের জন্য কাউন্সেলিং সেবা প্রয়োজন। রবিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে করোনাকালে বিদেশ ফেরতদের সাথে এক আলোচনায় এ কথা বলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কুমিল্লা জেলার আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আরো বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী জিয়াউদ্দিন, ব্র্যাক আরএসসি সেন্টার ম্যানেজার শুভাশীষ দেবনাথ। সেক্টর স্পেশালিস্ট আতাউর রহমান মারুফের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন সাইকোসোশ্যাল কাউন্সেলর মু. ওসমান গনি। বিদেশ ফেরত অভিবাসী, সমমনা এনজিও, উন্নয়নকর্মী, মাঠকর্মী, স্বেচ্ছাসেবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ করার লক্ষ্যে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। কুমিল্লার ৬৭৬ জন অভিবাসীকে কাউন্সেলিং সেবা দিয়েছে ব্রাক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net