1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, নারীসহ আহত-৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

খুটাখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, নারীসহ আহত-৫

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৪০৮ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর ছুরিকাঘাত ও হামলা চালিয়ে নারীসহ পাচঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার রাত ৯ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গর্জনতলী নুরুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার অলি আহমদ বলেন, ঐ সময় আমি এলাকায় ছিলামনা তবে ঘটনা শুনেছি। উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিষয়টি সুরাহা করা হবে।

এ ঘটনায় শনিবার বিকেলে নুর নাহার বেগম বাদী হয়ে ৪ জনকে আসামী করে চকরিয়া থানায় এজহার দায়ের করেছেন।

অভিযোগ জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রিদুয়ানুল হকের পরিবারের সাথে শাহজানের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে গর্জনতলী নুরুর দোকানের সামনে প্রথমে রিদুয়ানকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়।

তার শোরচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে শাহজানের নেতৃত্বে তার বাবা মুকতার আহম্মদ, মা ফুরকান আরা, মনির আহমদের কন্যা তানিয়া আকতারসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং ছিনিয়ে নেয় নগদ টাকা।

এ সময় বাঁধা দিতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন রিদুয়ানের বোন রবিউল হকের স্ত্রী তসলিমা আক্তার (২৫), তার মা নুর নাহার (৪০), বোন
অলি আহমদের স্ত্রী নয়নমনি (৩০), আনোয়ার হোসেনের স্ত্রী তাহামিনা ( ৩৬) ও জয়নাল আবেদীনের পুত্র রবিউল হাসানকে (৩২) বেধড়ক পিটিয়ে আহত করে। তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করে কারো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পেলে পুনরায় গুরুত্ব সহকারে ছাপানো হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ জুবায়ের বলেন, লিখিত এজহার পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net