ঢাকা   ০৫:৩৭:৪৭ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ গোলাম মোস্তফার কুরআন তেলয়াতের মাধ্যমে গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী উসমান গনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জামে মসজিদের ইমাম মাওলানা অলি উল্লাহ,পূর্ব বড়পিলাক জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রব,ইসলামিক ফাউন্ডেশন রামগড় ও গুইমারা উপজেলার ফিল্ড সুপার ভাইজার জাহাঙ্গীর আলম, গুইমারা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
বক্তারা ১২ ই রবিউল আল্লাহর নবীর জন্মদিন সকল মুসলমানদের জন্য আনন্দের দিন। নবীর জন্মদিনে তার কর্মজীবন নিয়ে নানাদিক তুলে ধরেন। তারা আরও বলেন ইমাম সাহেবরা হলো ধর্মের নাবিক তারাই পারেন ইসলামের সুন্দর্য ও মুসলমানদের আচরন এবং অমুসলিমদের প্রতি আমাদের কর্তব্য কি তা সকলের সামনে তুলে ধরুন। এ সময় গুইমারা উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা কেন্দের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন নবীজীর প্রকৃতশিক্ষা সমাজে তুলে ধরার ক্ষেত্রে আলেমসমাজ সঠিকভাবে ভূমিকা রাখতে হবে। তিনি দেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে বলেন নবীজীর আদর্শ ধারনকারী কোন মুসলিম কোন অমুসলিম বা সংখ্যালগুর বাড়ীতে হামলা বা অগ্নিসংযোগ এবং তাদের মুর্তি ভেঙে দিতে পারেন না। যারা এসব করছে তারা জঙ্গী। সভায় উপস্থিত সকল ইমাম ও ওলামাগন নিজ নিজ এলাকায় সকলে মুসলমানদের নবীর কর্ম ও জীবনের সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি