1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ৪ কর্মকর্তা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ৪ কর্মকর্তা গ্রেফতার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৬০ বার

চুয়াডাঙ্গায় ৭ কোটি আত্মসাৎ’র অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ৪ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলাম।
শনিবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানায়, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। বর্তমানে তাদের পণ্য ঘাটতির পরিমান ৭-৮ কোটি টাকা। বিগত কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাষ্টমার কেয়ারসহ সকল কার্যক্রম বন্ধ রাখে। এতে সারাদেশে তাদের অসংখ্য ক্রেতাকে হয়রানির মাধ্যমে রেখেছে। বর্তমানে তারা প্রায় ১৮’শ এর বেশি এনভয়েস অর্ডার বাকী আছে। গত শুক্রবার প্রতারণা শিকার আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লক্ষ ৫২ হাজার ৪’শ ৮০ টাকা আৎসাত করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে।
মামলা দায়েরের পর র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে ওই ৪জনকে গ্রেফতার করে। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net