ঢাকা   ০২:০৮:৪৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

তিস্তার পানি কমলেও ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে

পানি বন্দী অনেক পরিবার বাড়িতে ফিরেছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাটে অসময়ে বয়ে যাওয়া তিস্তার বন্যার পানি কমলেও ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। অপরদিকে শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত তিস্তার পানি বিপদ সীমার প্রায় ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এ তথ্য নিশ্চিত করেছেন পাউবোর তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী ডালিয়া শাখার কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।জানাগেছে, টানাভারী বষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে লালমনিরহাট জেলায় অসয়ে বন্যা দেখা দেয় মহুতের মধ্যে পানিতে ডুবে যায় হাজার হাজার বাড়ি – ঘর, পাকা ধান ক্ষেত, চলতি মৌসুমে র ফসল এবং শত শত পুকুরের মাছ পানিতে ভেষে গেছে। চরম দুরভোগে পড়ে নদীর তীরবর্তী এলাকার হাজার হাজার পরিবার। তাদের পোষা গরু- ছাগল হাঁস- মুরগি নিয়েও বিপাকে পড়েন। পাউবো রেড এলাড জারি করলে পানি বন্দী হাজার হাজার পরিবার বাড়ী -ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্তান করেন। তবে বৃহস্পতিবার ভোর থেকে তিস্তার পানি কমতে থাকলে শত শত পরিবার তাদের বাড়ীতে ফিরছেন। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে জেলায় নদী ভাঙ্গন ভয়াবহ দেখা দিয়েছে পাটগ্রামের তিনবিঘা, দহগ্রাম, হাতীবান্ধার বেশ কয়েকটি এলাকায়, কালীগঞ্জের শৈলমারী এলাকায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে এবং লালমনিরহাট সদর উপজেলার চরগোকুন্ডা, খুনিয়াগাছ ও রাজপুরের কিছু এলাকায় ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। জরুরি পদক্ষেপ না নিলে শত শত বাড়ি-ঘর নদীতে বিলিন হয়ে যাবে বলে ওই এলাকার স্হানীয়রা জানান, তবে ইতোমধ্যে জেলার কয়েক হাজার পরিবারের বাড়ি- ঘর নদীতে বিলিন হয়ে গেছে। ভাঙ্গন কবলীত পরিবার গুলোর দুভোগের যেন শেষ নেই। ফ্লাড বাইপাস ভেঙ্গে পানির তোরে কাকিনার – মহিপুর পাকা রাস্তার কয়েকটি জায়গায় ভেঙ্গে গেছে। পানি বন্দী পরিবারের মাঝে সরকারী এান সহায়তা অব্যাহত রয়েছে বলে জেলা এান অফিস নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি