ঢাকা   ০৬:৪৩:৪২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর!

নবীগঞ্জে পূজা মন্ডপের সামনে মাদ্রাসা ছাত্র ও পূজারীদের মাঝে সংঘর্ষ : ওসিসহ আহত ২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৫৭৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া দুর্গা মন্দরিরের পূজামণ্ডপের সামনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মাদ্রাসার ছাত্র ও যুবকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে নবীগঞ্জ থানার ওসিসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় দুজনকে সিলেট প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ৭ টার দিকে এঘটনা ঘটে।
আহতরা হলেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ (৪২), নিরাপদ দাশ(৩৮), বদরুল হোসেন (১৬), সাজনা বেগম (৩০), সতিশ দাশ (৬২), অপু দাশ (৩৫), প্রিয়াংকা দাশ (২২),কুটন দাশ (৩৫), সুপ্রদীপ দাশ (২৫), সৈতেন্দ দাশ (৬৫), ইব্রাহিম মিয়া (৩০), বনজিত দাশ (৫৫)। গুরুতর আহত অবস্থায় পুরভী দাশ (৫২), বিউটি দাশ (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের পাঞ্জারাই জি.কে.ওয়াই দাখিল মাদ্রাসার ছাত্ররা স্থানীয় যুবকদের নিয়ে মিছিল বের করে। মিছিলটি গুমগুমিয়া গ্রামের দুর্গা মন্দিরের সামনে আসা মাত্রই সনাতন ধর্মাবলম্বীদের সাথে মাদ্রাসা ছাত্রদের বাকবিতন্ডায় হয়। এসময় দুর্গা পূজা মন্ডপের সামনেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সিলেটের ডিআইজি মো. মফিজ উদ্দিন, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, সার্কেল এএসপি আবুল খায়ের ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন। এঘটনার পর র‍্যাব-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম গুমগুমিয়া গ্রামে মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পূজামন্ডপে দুর্গা পূজা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি