1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

মাগুরায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার

মাগুরায় নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ অক্টোবর বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ আরো অনেকে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ কোহিনুর জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ ও বিভিন্ন স্তরের সুধী সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ উপজেলা শহীদ মিনার চত্বর ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুর্যোগ প্রশমন ও জনসচেতনতা মূলক বিভিন্ন বিষয়ে আর্কষনীয় ডিসপ্লে প্রদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net