1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওহাব মেম্বার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ 

লালমনিরহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওহাব মেম্বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৬৪ বার

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব মন্ডল।
২৬ অক্টোবর ভোর রাতে ভোলার চওড়া গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র আফছার আলীর বসতভিটায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন লেগে ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে শোয়ার ঘরে থাকা আসবাবপত্র ও গরুর গোয়ালে থাকা ৩টি গরুর শরীরের বেশির ভাগ জায়গা পুড়ে যায়। সেই সাথে বেশ কয়েকটি হাঁস পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আফছার আলী জানান।
আফসার আলী গাছের নিচে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ খবর ওহাব মেম্বার জানতে পেরে আর্থিক সহয়তা দিয়ে অসহায় পরিবারটির পাশে দাড়িয়েছেন।
মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব মন্ডল জানান, আফসার আলীর বসতভিটায় আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অসহায় পরিবারটির পাশে দাড়াতে সরকার ও বিত্তবানদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, আব্দুল ওহাব মন্ডল মহেন্দ্রনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের চার ট্রামের নির্বাচিত মেম্বার। তিনি জানান,আসছে ২৮ নভেম্বর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের জনগন যদি তাদের মুল্যবান ভোট দিয়ে আবারো আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই সেবার ধারা অব্যহত রাখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net