ঢাকা   ০৪:৫২:৪৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শুদ্ধ নৃত্য শিক্ষা ছড়িয়ে বিশ্বকে জয় করতে চায় শরিফ মিয়া

ইবনে সাঈদ অঙ্কুর, নীলফামারীঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৫৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নৃত্য মূলত গুরুমুখী বিদ্যা। প্রতিটি শিল্পীর কাছে প্রাণের সংস্কৃতি নৃত্য। যুগ যুগ ধরে প্রতিটি নৃত্য শিল্পীর অন্তরে আঁকড়ে ধরে আছে এই শিল্প। নৃত্য যে শুধু এখন বিনোদন নয়, নৃত্যের মাধ্যমে চলছে সমাজ সংস্কারের কাজ,মানুষের শারীরিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পেতেও নেওয়া হচ্ছে ড্যান্স থেরাপি। এমনকি কারাগারের সংশোধনাগার কেন্দ্রেও নৃত্যের মাধ্যমে অপরাধীদের সংশোধন চলছে। সামাজিক, সাংস্কৃতিক, নন্দনতত্ত্বিক, শৈল্পিক এবং নৈতিক বিষয়ের উপর নির্ভর করে নৃত্য।

এই বিদ্যা অর্জন করতে পারলে হওয়া যায় একজন শিল্পমনা মানুষ। এমনি একজন শিল্পমনা তরুণ নৃত্য শিল্পী শরীফ মিয়া।খুব অল্প বয়সেই নৃত্য শিক্ষক হওয়ায় তাকে ভালোবেসে জনসন বয় বলে ডাকেন।পিতা মৃত নয়া মিয়া ও শরিফা বেগমের গর্ভে জন্ম তার।

২০১৫ সালের জুলাইয়ের দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে তার নাচের যাত্রা শুরু। শান্ত মারিয়ম ইউনিভার্সিটি থেকে নৃত্য বিষয়ে বি.এ অনার্স শেষ করে বিদেশে মাস্টার্স পড়ার ইচ্ছে শরিফের। নৃত্য শিখার পাশাপাশি তার নিজ উদ্যোগে সৃষ্টিশীল একাডেমির মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীদের মাঝে নৃত্য শিক্ষা দিয়ে আসছেন তিনি।

তার হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে নৃত্য ও ছন্দের ফুল। সৃজনশীল নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যচর্চার মাঝে নিজেকে খুঁজে নিয়েছে একজন প্রকৃত নৃত্য শিল্পী হিসেবে। তার মনের গভীরে গেঁথে আছে নৃত্যের শেকড়।

শরিফ সনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক এম.আর. ওয়াসেক ও রাজুকে অনুসরন করে নৃত্য চালিয়ে যাচ্ছেন। তার নাচের অঙ্গনে রাজু,রনি,আজাদ, বেলায়েত, মোহন অনেক বড় শক্তি জোগান দিয়েছে।

নাচ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সারা বাংলাদেশে শুদ্ধ নৃত্য শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং বিদেশ থেকে যা শিখে আসবে তা সবার মধ্যে বিলিয়ে দেওয়া।

শরিফ নৃত্যশিল্পী সংস্থার মাধ্যমে জাতীয় পুরুস্কার এবং ২০২০ সালে সেরা নৃত্য পরিচালক হিসেবে এয়্যার্ড পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি