1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাদিয়ায় কাঠের বোট ডুবি'র ঘটনায় নিখোঁজ খুটাখালীর সাকিবের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনাদিয়ায় কাঠের বোট ডুবি’র ঘটনায় নিখোঁজ খুটাখালীর সাকিবের লাশ উদ্ধার

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩০৪ বার

চকরিয়া উপজেলার খুটাখালী থেকে মহেশখালীর সোনাদিয়ায় ভ্রমনে গিয়ে কাঠের বোট ডুবে সাকিব নামের নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৭ টার সময় সোনাদিয়াদ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয় ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছৈয়দ হোছাইনের নেতৃত্বে রফিক,ফয়সাল,শাহাব উদ্দীনসহ পরিবারের লোকজন। এসময় তার নাক মুখ ছিড়ে শরির ফুলে গেছে।

গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে কাঠের বোট ডুবে সাকিব হাসান (১৮) নিখোঁজ হয়। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাককুমপাড়ার মোঃ জাফরের পুত্র।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া ত্রিমুখী মোহনা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় কাঠের বোটে থাকা ১৫ জনের মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, সোমবার সকালে ইউনিয়নের বাককুম পাড়ার ১৫ কিশোর- যুবক ভ্রমনের উদ্দশ্যে খুটাখালী লালগোলা থেকে ছোট কাঠের বোট নিয়ে সোনাদিয়ায় যায়।

সারাদিন আনন্দ উল্লাস করে বিকেলে ফুটবল খেলে ঘড়িভাঙ্গা হয়ে সোনাদিয়ার পশ্চিম পাশ দিয়ে ফেরার পথে রাত সাড়ে আটটার সময় বোটটি প্রবল ঢেউয়ের তোড়ে বালির চরে আটকা পড়ে।

একপর্যায়ে বোট থেকে ছিটকে পড়ে সবাই সাগরের পানিতে হাবুডুবু খায়। তাদের মধ্যে একজন দ্রুত ৯৯৯ নাইনে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ তাৎক্ষনিক নৌবাহিনীর সহায়তা চেয়ে ঘটনাস্থলে ফোর্স পাটায়।
পরে রাত সাড়ে ১১ টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় ১৪ জনকে উদ্ধার করা হলেও সাকিব হাসানকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত কবির আহমদ ও তৌহিদ জানিয়েছেন, রাত সাড়ে ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পানিতে সাতরিয়ে সবাই আশপাশের ফিশিং বোটগুলোর সহায়তায় চাই। এসময় বোটের মাঝি মাল্লারা ১৪ জনকে জীবিত উদ্ধার করে ঘড়িভাঙ্গা নিয়ে এসে থানা পুলিশকে হস্তান্তর করেন।

বুধবার সকাল সাড়ে ১১ টার সময় তার নামাজে জানাযা বাককুমপাড়া কবরস্থা সংলগ্ন জামে মসজিদ মাঠে আদায় শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করেছে। বিষয়টি মহেশখালী-চকরিয়া থানা পুলিশকে জানিয়ে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net