1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় খেলতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যূ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আনোয়ারায় খেলতে গিয়ে বজ্রপাতে ১ জনের মৃত্যূ

বদরুল হক, আনোয়ারা :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৮২ বার

চট্টগ্রামের আনোয়ারায় সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে মো. ফোরকান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গলাকাটা ঘাটে এ ঘটনা ঘটে। এ সময় অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তোহা বজ্রপাতের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মো. ফোরকান উপজেলার রায়পুর ইউনিয়নের মো. ইউছুপের ছেলে। রায়পুর এলাকার রহিম জানান, শুক্রবার বিকালে গলাকাটা ঘাটের সমুদ্র পাড়ে ফুটবল খেলছিল তারা। ওই সময় হঠাৎ করে বজ্রপাতের বিকট শব্দ হয়। মো. ফোরকানসহ অন্য একজন খেলোয়াড় তাৎক্ষণিক মাটিতে লুটে পড়ে গেলে সহকর্মীরা তাদেরকে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফোরকানকে মৃত ঘোষণা করে। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net