1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি কার্যালয় এবং বিদ্যালয়ে ঝটিকা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উন্নয়ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

ইউপি কার্যালয় এবং বিদ্যালয়ে ঝটিকা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার উন্নয়ন

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ বার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ ও ফরহাদাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ফতেয়াবাদ আদর্শ বহুমূখি উচ্চ বিদ্যালয় ঝটিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান।

হাটহাজারী এলে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এসময় বিভাগীয় কমিশনারকে অভ্যর্থনা জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানও উপস্থিত ছিলেন।

ইউএনও, এসিল্যান্ড এবং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ মিয়া তালুকদার, ইউপি সদস্যগণ এসময় পরিষদে উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার (উন্নয়ন) এসময় ইউনিয়ন পরিষদ অফিস হতে জনসাধারণকে দেয়া সেবাসমূহ, ফাইল, নথিপত্র খতিয়ে দেখে সংশ্লিষ্টদেরকে নানা দিকনির্দেশনা দেন।
‘ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যক্রমের ফাইল ও নথিপত্র দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন’ বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ইদ্রিছ মিয়া তালুকদার।

এছাড়া জনাব মিজানুর রহমান এসময় হাটহাজারী চিকনদন্ডী ইউনিয়নাধীন প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান- ফতেয়াবাদ আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বিদ্যালয়ে শিক্ষার মান, শিক্ষার্থী উপস্থিতি, পাঠদান পদ্ধতি, শিক্ষক হাজিরা, বিদ্যালয় প্রাঙ্গনে করোনা সংক্রমণরোধে সরকার নির্দেশিত বিধি-নিষেধ মেনে চলা’ ইত্যাদি কার্যাদি অবলোকন করেছেন।

এসময় প্রধান শিক্ষক মো. আলী নাসের চৌধুরী, মো. শফিউল আজমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণের সহিত মতবিনিময় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net