1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উরকিরচর জনতা সংঘের তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) কাল হতে শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

উরকিরচর জনতা সংঘের তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ) কাল হতে শুরু

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৬০ বার

রাউজানের উরকিরচর জনতা সংঘের উদ্যোগে তিনদিন ব্যাপী জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) আগামীকাল ১৭ অক্টোবর রবিবার হতে উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া,খতমে খাজেগান, জশনে জুলুছ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, প্রবাসী সংবর্ধনা, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ। তিনদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রখ্যাত বুজুর্গানে দ্বীন,ওলামায়ে কেরাম,ইসলামি চিন্তাবিদ, সাংবাদিক,বুদ্ধিজীবি, রাজনীতিবিদ গণ।১৭ অক্টোবর রবিবার মাহফিলে তকরির করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুল আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী,
আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দেস হজরতুলহাজ্ব ইউছুপ আল কাদেরী,১৮ অক্টোবর মাহফিলে তকরির করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড.এ এস এম বোরহান উদ্দিন, ঢাকা জুরাইন মাজার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদর খতিব হযরতুল আলহাজ্ব আল্লামা মুফতি মাসউদ রিজভী,১৯ অক্টোবর মঙ্গলবার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি, বিশেষ অতিথি থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল,তকরির করবেন মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী, মাওলানা মুফতি মনিরুজ্জামান আল কাদেরী, মাওলানা এনামুল হক সিকদার, মাওলানা শফিউল আজম নেজামী,মাওলানা হাসান রেজা আল কাদেরী, আখেরী মোনাজাত পরিচালনা করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অছিয়র রহমান আল কাদেরী।তিন দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য সংগঠনের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন সাইফ অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net