1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোরআন জিম্মি করে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াসে উদ্বেগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

কোরআন জিম্মি করে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াসে উদ্বেগ

এসজেডএইচএম ট্রাস্টের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার

মন্দিরে পবিত্র ‘কোরআন’ রেখে উত্তেজনা ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা সৃষ্টির মতলবে অশুভ মহলবিশেষের সাম্প্রতিক অপতৎপরতায় গভীর উদ্বেগ প্রকাশ করে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী এক বিবৃতিতে এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, এ ঘটনা যুগপৎ কোরআন ও ইসলামের অবমাননা এবং দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের কপালে কলঙ্কতিলক অঙ্কনের সামিল। পুরো বিষয়টা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় আদর্শ, সামাজিক নীতি ও নৈতিক আচরণের পরিপন্থি। রাষ্ট্রে মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মাচার পালনসহ মৌলিক মানবাধিকারগুলো মদিনা সনদের বিধিবদ্ধ এবং এতে কোন প্রকার ব্যত্যয় ঘটানোর অবকাশ নেই। মাইজভাণ্ডার দরবার শরিফসহ মহান অলি-আউলিয়াগণ এ পবিত্র ঐতিহ্যের ধারক এবং বাংলাদেশের সামাজিক নীতিও তাই। হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট হিন্দু নাগরিকদের ক্ষয়ক্ষতি, যাতনা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রুপ করার সুপারিশ জানান। তিনি এ সংবেদনশীল অপকর্মের অন্তরালে কোন প্রকার অন্তর্ঘাত সক্রিয় কিনা তা কঠোরভাবে নজরদারি ও প্রতিকারের পদক্ষেপ নেবার আবেদন জানান। তিনি বাংলাদেশের সকল ধর্মাবলম্বীর সম্প্রীতি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন এবং রাষ্ট্রীয় ও সামাজিক শান্তি, স্থিতিশীলতার জন্য আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net