1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী বৃহত্তর ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা-নুরানী মাদরাসা সড়ক সংস্কার করে দিলেন মেম্বার প্রার্থী শামসুল আলম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

খুটাখালী বৃহত্তর ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা-নুরানী মাদরাসা সড়ক সংস্কার করে দিলেন মেম্বার প্রার্থী শামসুল আলম

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৩১৭ বার

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বৃহত্তর ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা-নুরানী মাদরাসা সড়ক ইট বসিয়ে সংস্কার করে দিলেন মেম্বার প্রার্থী শামসুল আলম।

১০ অক্টোবর রবিবার সকালে মেম্বারপ্রার্থী শামসুল আলমের উদ্দোগে এলাকাবাসীর সহায়তায় প্রায় ১শ ফুট রাস্তা মাটি ভরাট করে ইট বসিয়ে চলাচল উপযোগী করে দেয়া হয়েছে।

এসময় স্থানীয় প্রবীন মুরব্বী আবু বক্কর,ফরিদুল আলম, মোজাফফর আহমদ,এহছানুল হক, সোলতান আহমদ, হেডম্যান ছৈয়দুল হক, নুরুল হুদা নাগু, আবু ছৈয়দ, শাহাব উদ্দীন, মু্বিনুল হক ও সোহেল রানা ছিদ্দিকী প্রমুখ সাথে ছিলেন।

ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামসুল আলম বলেন, বিগত ১০ বছর ধরে আমি সাধারণ মানুষদের সেবা দিতে চেষ্টা করেছি। এলাকাবাসীকে সাথে নিয়ে নুরানী মাদরাসা সড়ক সংস্কার করে দিয়েছি। তবে ইচ্ছা অনিচ্ছায় আমি কারো ক্ষতি করিনি।

তবে মানুষ মানেই ভুল আমার অর্নিইচ্ছায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার ওয়ার্ডবাসী আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তিনি আরো বলেন , আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে এ ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। বাল্যবিবাহ ও মাদক নির্মূল থাকবে সর্বোপরি ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো ইনশাআল্লাহ।

এলাকাবাসীরা জানায়, এবার মেম্বারপ্রার্থী হিসেবে এ ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শামসুল আলম। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।

তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে বদ্ধপরিকর।

সরেজমিন সেগুন বাগিচা এলাকায় গেলে স্থানীয় সাধারণ জনগণ বলেন, শামসুল আলম তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। দিন-রাত যেকোনো বিপদে আমরা তাকে পাশে পাই ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক শামসুল আলমকে মেম্বার হিসেবে দেখতে চাই। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ। মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে এলাকার অসহায় – গরীব দুঃখী মেহনতি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সবসময়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net