1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাছের সাথে মানুষের শত্রুতা, চারাগুলোর দোষ কী? - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

গাছের সাথে মানুষের শত্রুতা, চারাগুলোর দোষ কী?

এম, এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৭৯ বার

সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে লাকসাম উপজেলার প্রতি বছরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন ও সড়কে পাশে সামাজিক বনায়ন করেন সরকার অনুমোদিত সেচ্ছাসেবী সংগঠন
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন।
এর উদ্যোগে ২০২০ গত বছরে জুলাই মাসের প্রথম দিকে লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ডে নশরতপুর থেকে নেভি সড়ক পযন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের পাশে সামাজিক বনায়ন করে সেচ্ছাসেবী সংগঠনের তত্বাবধানে।
চলতি মাসের ১৯ অক্টোবর রাতের আঁধারে ওই সড়ের ৪২ টি বিভিন্ন প্রজাতির গাছের চারাগুলো কেটে ফেলেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দেরা। কারা গাছ কেটেছে জানতে চাইলে ভয়ে কেউ মুখ খুলছে না এলাকাবাসী। গাছ কাটার বিষয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমানের কাছে অবগত করেন সংগঠনটি। এ ঘটনার কোন সন্ধান না পেয়ে (২৭ অক্টোবর) বুধবার সন্ধায় লাকসাম থানায় একটি অভিযোগ করেন সেচ্ছাসেবী সংগঠন।
অভিযোগ সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত সেচ্ছাসেবী সংস্থা “ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন”।এর উদ্যোগে প্রতিবছর উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন এবং সামাজিক বনায়ন করে থাকে।গত বছর জুলাই মাসের প্রথম দিকে নশরতপুর এলাকায় নেভি সড়কের পাশে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ চারা রোপণ করে। গত দেড় বছরে চারাগুলো ১০/১২ ফিট উচ্চতা হয়েছে। ১৯ অক্টোবর রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা পূর্বের পরিকল্পনা করে সড়কের লাগানো চারাগুলো মধ্যে ৪২টি চারা কেটে জমিতে ফেলে রেখেছে। কারা গাছ কেটেছে জেনেও ভয়ে মুখ খুলছে না এলাকাবাসী। তবে
এলাকায় কথা হয় স্থানীয় কয়েকজন সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এলাকার একটি রাজনৈতিক প্রভাবশালী মহল রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে। এ দিকে
সেচ্ছাসেবী সংস্থা “ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন” নামে ফেসবুক পেইজে গাছ কাটার বিষয় লেখা রয়েছে .কেউ যদি গাছ গুলো বিনষ্টকারীর সন্ধান দিতে পারেন তাদের পুরস্কৃত করা হবে।

বুধবার রাতে এবিষয়ে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সংগঠনে সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পি বলেন, মানুষ খারাপ হতে পারে কিন্তু এতোটাই খারাপ হতে পারে আগে জানা ছিল না।কী দোষ ছিল চারা গাছ গুলোর?প্রায় ১ বছর ধরে নানান পরিচর্যা ও যত্নের মাধ্যমে লাকসাম পৌরসভার ১ নং ওয়ার্ড ধার ধরে তরতর করে বেড়ে উঠা গাছ গুলো কে বা কাহারা কেটে ফেলল। ২৭ অক্টোবর বুধবার থানায় অভিযোগ করেছি।আইনশৃঙ্খলা বাহিনীর নিকট বিনীত অনুরোধ তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করে আইনের হাতে আনা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net