1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগকে সকল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : এনামুল হক শামীম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

ছাত্রলীগকে সকল দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৮২ বার

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাস মানেই ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে থেকে আজ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের সব আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আছে। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে পদত্যাগে বাধ্য করেছিলো ছাত্রলীগ। ২০০১ সালের প্রহসনের নির্বাচনে সারাদেশে বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে প্রতিরোধ গড়ে তুলে ছিলো ছাত্রলীগ। ২০১৪ সালের নির্বাচনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলো ছাত্রলীগ। আমাদের সৌভাগ্য এককালের ছাত্রলীগ নেত্রী আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী। যিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ১৮ বার জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আর দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বইখাতা তুলে দিয়েছিলেন। দেশের সকল দূর্যোগে ছাত্রলীগ সবসময় অগ্রনী ভূমিকা পালন করেছে। করোনাকালে মানবতার পাশে ছিলো। কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে। ছাত্রলীগ সব সময় প্রগতি ও উন্নয়নের জন্য অতীতের মতো কাজ করে জননেত্রীর হাতকে শক্তিশালী করবে। তবে এখনো দেশবিরোধীরা নানান ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে রুখে দাঁড়াতে হবে।

নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক স্বপন দেওয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রিয়াদ শেখ, রফিকুল ইসলাম আকাশ, বিল্লাল হোসেন বিজয়, শিমুল হাওলাদার প্রমূখ।

তিনি আরও বলেন, এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়া ও দূর্নীতিবাজ তারেক রহমানরা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের জবাব দিতে ছাত্রলীগকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net