ঢাকা   ০৩:০৬:৪৯ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬

ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

এমদাদুল হক মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫০১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধানক্ষেত থেকে আলিফ(২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(০৯ অক্টোবর) সকালে উপজেলার ভাণ্ডারা গ্রামে পাঁচপীর কবরস্থানের পাশের ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মৃত আলিফ হোসেন রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ ইকবাল জানান, মৃত আলিফ ভবঘুরে ছিলো। সবসময় নেশাকরতো। অতিরিক্ত নেশার কারনেও মৃত্যু হতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তবে মৃত আলিফের পিতা শহিদুল ইসলাম ঘটনাটিকে হত্যা দাবি করে বলেন, আমার ছেলে বৃহঃবার সন্ধায় রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। কেউ হয়তো হত্যা করে তাকে ধানক্ষেতে ফেলে রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি