1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তুরাগে স্বামীকে মৃত ভেবে স্ত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

তুরাগে স্বামীকে মৃত ভেবে স্ত্রীর আত্মহত্যা

এফ এ নয়ন:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৭৩ বার

রাজধানীর তুরাগ থানাধীন আশুটিয়া এলাকায় জেলে মন্দির সংলগ্ন আব্দুর রশিদের বাড়িতে আত্মহত্যা করেন ছামেদি ইয়াসমিন নদী(১৯)।

জানা গেছে,গত ৬/৭ মাস আগে রিপন খন্দকারের মেয়ে প্রেমের সম্পর্ক করে মাগুরা থেকে পালিয়ে আসে বাবু শেখের ছেলে প্রেমিক সবুজ শেখের(২২) সাথে। পালিয়ে আসার পর প্রথম কয়েকদিন ভালোভাবেই সংসার জীবন অতিক্রম করেন এই নব দম্পতি।কিছুদিন পরই শুরু হয়ে যায় ঝগড়া-বিবাদ।

রবিবার সকালে বাজার থেকে এসে ঘুমন্ত স্বামীকে একাধিকবার ডাক দিয়ে কোন সাড়া না পেয়ে জিদ করে সিলিং এর কাঠের সাথে ওড়না বেঁধে গলায় পেচিয়ে ঝুলে পড়েন স্ত্রী নদী।এক পর্যায়ে মৃত্যুর যন্ত্রনায় ছটপট করার সময় স্বামীর ঘুম ভেঙ্গে যায়।

ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী ছামেদি ইয়াসমিন নদী তার স্বামীর কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করে।অবশেষে ঘটনাস্থলে থাকা বাড়ির মালিক মোঃআব্দুর রশিদ ঘটনাটি পুলিশকে অবগত করেন।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদি সহ এস,আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের
সুরতহাল করে। এ বিষয়ে এস আই তুহিনের কাছে জানতে চাইলে তিনি জানান, মান-অভিমানের কারনেই ঘটনাটি ঘটেছে।তিনি আরও জানান স্বামী অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবনের কারণে অবস্থার অবনতি হয়।স্ত্রী এসে স্বামীর এই অবস্থা দেখে একাধিকবার ডেকেও কোন সাড়া না পেয়ে স্ত্রী ভাবেন স্বামী হয়ত আর বেচে নেই তাই আমার আর বেচে থাকার কি প্রয়োজন এই ভেবেই আবেগের বসে হয়তোবা স্ত্রী আত্মহত্যা করে ।সর্বশেষ তিনি জানান এই ঘটনায় তুরাগ থানায় মামলার প্রস্তুতি চলমান এবং ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net