1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বারিয়াপুর শরীফে অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের ওফাত বার্ষিকী উপলক্ষ্যে ইসালে সাওয়াব ও মিলাদ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বারিয়াপুর শরীফে অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের ওফাত বার্ষিকী উপলক্ষ্যে ইসালে সাওয়াব ও মিলাদ মাহফিল

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৪৩২ বার

মাগুরার দ্বারিয়াপুর দরবার শরীফে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীল পীর, ইসলামিক ফাউণ্ডেশনের সাবেক পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুমের প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে ইসালে সাওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৬ অক্টোবর বুধবার বিকেলে মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর দরবার শরীফে দ্বারিয়াপুরের বর্তমান গদ্দীনশীল পীর আরিবিল্লাহ মিঠু’র পরিচালনায় আলোচনায় অংশ গ্রহন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ আফাজ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার কবি আবু সালেহ,
প্রখাত আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি এটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, যশোরের খড়কির পীর সাহেব মোঃ কামরুল ইসলাম হাসু, ফরিদপুরের ডোবরার পীর সাহেব খালিদ বিন নাসের, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুস সবুর, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আব্দুল কাদের লোহানী,
ফরিদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নূরুল্লাহ।
এ সময় দরবার শরীফে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো, শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক মতিউর টুকু, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ আলমগীর হোসেন,মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক মোঃ বশির হোসেন মিয়া, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, যুবনেতা আশরাফুল ইসলাম নালিম, রুহুল্লাহ মিয়া সিরাজুম মনির কুতুব, মোঃ বাকিবিল্লাহসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দ্বারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীল পীর আরিফবিল্লাহ মিঠু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net