1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরপশুদের হাত থেকে নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পাননি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

নরপশুদের হাত থেকে নিষ্পাপ শিশু রাসেলও রেহাই পাননি

দেশচিন্তা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৭১ বার

দেশচিন্তা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা আজ বিকেল ৫ টায় মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া পৌর মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম-পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ।

দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেল ও সায়েম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সোহেল মোঃ মনজুর, সদস্য শাহ ইলিয়াছ, বিনোদনের রঙ সম্পাদক নাসির হোসাইন জীবন, নারীনেত্রী জয়া চৌধুরী, কবি নুরুন্নাহার নিপা, নারীনেত্রী লাকী আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

ছবির ক্যাপশন: দেশচিন্তা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম-পরিচালক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net