1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী বেগমগঞ্জে অস্ত্রসহ ও গুলি সহ বাবু বাহিনীর প্রধানকে গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

নোয়াখালী বেগমগঞ্জে অস্ত্রসহ ও গুলি সহ বাবু বাহিনীর প্রধানকে গ্রেফতার

মাহবুবুর রহমান :
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৭৩ বার

নোয়াখালীর বেগমগঞ্জ ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর দিঘীর পাড় থেকে অস্ত্রসহ বাবু বাহিনীর প্রধান বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল।

সোমবার সকালে র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও দুই রাউন্ড গুলি,চকলেট বোমাসহ বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃত বাবু নোয়াখালীর বেগমগঞ্জ এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। সে “বাবু বাহিনী” -র প্রধান । তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যাবসা সহ ১২ টি মামলা রয়েছে।

এই বিষয়ে র্যাব -১ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net