1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরীমনির এবারের জন্মদিনে চমক থাকছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

পরীমনির এবারের জন্মদিনে চমক থাকছে

রেজা শাহীন:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৩৫১ বার

ঢাকাই সিনেমায় জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিন আগামী ২৪ অক্টোবর। গত বারের ন্যায় এবারের জন্মদিনেও থাকছে চমক। জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজনে করছেন তিনি।

তবে এবারের আয়োজনে ভিন্নতা থাকছে বলে জানা গেছে। গত ২০ অক্টোবর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ইঙ্গিত দেন, এবারের জন্মদিনের অনুষ্ঠানে তারাই কেবল অংশ নেয়ার সুযোগ পাবেন যারা তার বিপদে পাশে ছিল।

এর আগের বার পরীমনির জন্মদিন অনুষ্ঠানের ড্রেস কোড ছিল সবুজ রঙের। এবারের ড্রেসকোড লাল সাদা। পরীমনি জানান, এবারের জন্মদিনের অনুষ্ঠানে যারা আসবেন তাদের লাল অথবা সাদা রঙের পোশাক পরে আসতে হবে।’

পরীর এবারের জন্মদিন কোথায় উদযাপন হবে তা নিয়ে কৌতুহলী ছিলো তার ভক্তদের। শনিবার পরিমণি জানালেন, কাল তার জন্মদিনের আয়োজন হবে রাজধানীর পাঁচ তারকা ‘হোটেল রেডিসন ব্লু’ তে।

পরীমনি বর্তমানে গিয়াস উদ্দিন সেলিম এর ‘গুণিন’ সিনেমার শুটিং করছেন। কিছুদিন পর অংশ নিবেন ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং এ।

এছাড়াও ‘বায়োপিক’ ও ‘মা’ নামের দুইটি সিনেমায় শুটিং করবেন শীঘ্রই । পরীমনি অভিনীত ‘মুখোশ’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net