1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহালছড়িতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

মহালছড়িতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা যুবলীগের বর্ধিত সভা আজ শনিবার (৯সেপ্টেম্বর) সকালের দিকে অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি উপজেলা যুবলীগের সভাপতি দীপন ধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ পরিচালিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাঈল হোসেন।

বর্ধিত সভায় বক্তাগণ বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ইউপি নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। কোন প্রকার দলাদলি, হানাহানি করা যাবে না। দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, তাই উন্নয়নের কথা জনগনের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি মংরে মারমা, যুগ্ন-সম্পাদক আব্দুর রব সোহেল, সাংগঠনিক সম্পাদক বকুল রৌয়াজা, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান প্রমূখ।

১ নং মহালছড়ি ইউপি হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তাগণ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার কারণে পাহাড়ের মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে পথ চলতে পারছে, শান্তিতে বসবাস করছে। তাই আসুন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাই মিলেমিশে কাজ করে শান্তির ধারা অব্যাহত রাখি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net