1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ের মায়ানীতে শেখ রাসেলের জন্মদিন পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

মীরসরাইয়ের মায়ানীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৬৯ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিস্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে উপলক্ষে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জন্মদিনের আয়োজন করা হয়।

সোমবার (১৮ইঅক্টোবর) সন্ধ্যায় মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগ অফিস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিস্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে
মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর ছাফা নয়ন এর
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ এর সঞ্চালনায় অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাক্তার ইয়াছিন মিয়া, হাজী মফিজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলী আকবর, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন,যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, শামসুদ্দোহা মেম্বার, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রয়েল বড়ুয়া, যুগ্ন সম্পাদক আসিফ নিলয়, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল বলেন, রাজনৈতিক অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু বঙ্গবন্ধুর ফ্যামিলির উপর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা কখনই মেনে নেওয়া যায় না। ঘাতকরা শিশু রাসেল কে হত্যা করার আগেই একাধিকবার হত্যা করেছে। শিশু রাসেল বলেছিল আমি আমার মায়ের কাছে যাবো। তখন তারা বলেছে আয় তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। তখন বেঈমানের দল শেখ রাসেলকে সকলের লাশের পাশে হাটিয়ে হাটিয়ে দেখিয়ে দেখিয়ে নিঃস্ব ভাবে বুলেটের আঘাতে রাসেল কে হত্যা করেছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net