1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তি কক্সবাজার এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

মুক্তি কক্সবাজার এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার। (প্রতিনিধি)
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ বার

মুক্তি কক্সবাজার গ্রামাঞ্চলের প্রান্তিক নারীদেরকে কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত ৫০ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষন সমাপনি ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ অক্টোবার) সকাল ১১টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, মুক্তি কক্সবাজার এর সহ-সভাপতি অধ্যাপিকা জেবুননেছা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, মুক্তি কক্সবাজার এর সাধারণ সম্পাদক বাবলা পাল, অক্সফাম এর প্রতিনিধি খন্দকার জাহিদ,এনজিও সংস্থা রোজ এর প্রকল্প সমন্বয়কারী খাদিজা রওনক, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, মুক্তি কক্সবাজার এর প্রকল্প সমন্বয়কারী যথাক্রমে আবদুল্লাহ আল মামুন শাহীন, আনোয়ার হোসেন চৌধুরী, প্রফুল্ল কুমার সরকার।

উল্লেখ্য যে, ইউএনওমেন ও অক্সফাম বাংলাদেশ এর অর্থায়নে এই প্রকল্পটি মুক্তি কক্সবাজার বাস্তবায়ন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net