ঢাকা   ১১:১৩:২০ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাউজানে চলছে নির্বাচনী আমেজ আ.লীগের দলীয় মানোনয়নপত্র ফরম গ্রহণ শুরু করেছেন চেয়ারম্যান পদ প্রার্থীরা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৭০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চায়ের দোকান, হাট-বাজার, রাস্তার মোড়, পাড়া-মহল্লায় সর্বত্র একটাই আলোচনা তা হল ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসীল ঘোষণার পর থেকেই রাউজান উপজেলার ১৪টি ইউনিয়নে সর্বত্রই চলছে জোর আলোচনা। কে পাবে দলীয় প্রতীক, আর কে হবে চেয়ারম্যান। সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। চলছে নির্বাচনী আমেজও। নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পর আ.লীগের দলীয় চেয়ারম্যান পদ প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। ১৭ অক্টোবর রবিবার উপজেলা আ.লীগের স্থায়ী কার্যালয়ে গিয়ে দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র ফরম গ্রহণ করেছেন ১৪টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদ প্রার্থীরা। আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ১৪টি ইউনিয়নে আ.লীগের দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে রয়েছেন হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইরে প্রিয়তোষ চৌধুরী, গহিরায় নুরুল আবছার বাশি, নোয়াজিশপুরে লায়ন এম সরোয়ার্দী সিকদার, বিনাজুরীতে রবিন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, কদলপুরে তসলিম উদ্দিন চৌধুরী, পাহাড়তলীতে রোকন উদ্দিন, পুর্ব গুজরায় মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, পশ্চিম গুজরায় সাহাবুউদ্দিন আরিফ, উরকিরচরে সৈয়দ আব্দুল জব্বার সোহেল, নোয়াপাড়ায় বাবুল মিয়া, বাগোয়ানে ভুপেষ বড়ুয়া। পাশাপাশি আলোচনায় আরো অনেকের নাম শোনা গেলেও শেষমেষ দলীয় সিন্ধান্তের উপর নির্ভর করছে সবকিছু। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম মারা যাওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন নোয়াপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া।
রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, নির্বাচনী তফসীল অনুযায়ী আগামী ২ নভেম্বর চেয়ারম্যান ও ইউপি সদস্য পদ প্রার্থীরা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেবেন। আগামী ৪ নভেম্বর রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর। আগামী ২৮ নভেম্বর রাউজানের ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি