1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেসক্লবের নতুন সদস্য হলেন জিয়াউর রহমান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত

রাউজান প্রেসক্লবের নতুন সদস্য হলেন জিয়াউর রহমান

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩২৭ বার

রাউজান প্রেসক্লবের নতুন সদস্য হলেন মোহাম্মদ জিয়াউর রহমান। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার রাউজান প্রেসক্লাবের সভায় সর্ব সম্মতি ক্রমে এই সদস্য পদ দেওয়া হয়। জিয়াউর রহমান রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাউজান প্রেসক্লাবে সদস্য পদের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসক্লবের তিনটি সভায় সদস্য পদ পর্যালোচনার পর সর্বশেষ ১২ অক্টোবরের সভায় তাকে সদস্য পদ দেওয়া হয়। পরে নবাগত সদস্য মো. জিয়াউর রহমানকে ফুলদিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net