1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে মানবিক স্বপ্ন সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

লাকসামে মানবিক স্বপ্ন সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

এরশাদ উল্লাহ সোহেল, নাঙ্গলকোট, কুমিল্লা|
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৬০ বার

আমরা এক,সবাই মানবতার পক্ষে
এই স্লোগান কে সামনে রেখে মানবিক স্বপ্ন সংগঠনের পথচলা। আজ ১ই অক্টোবর মানবিক স্বপ্ন – Humanity Dreams সেচ্ছাসেবী সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষে লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে সেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ন কবির সিনিয়র শিক্ষক নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন জনাব শহীদুল ইসলাম শাহীন নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক আমাদের অধিকার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মানবিক স্বপ্ন সংগঠনের সভাপতি জনাব শহিদ উল্লাহ খান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাকসাম কুমিল্লা কেন্দ্রীক বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবিক স্বপ্নের সাধারন সম্পাদক মনোয়ারা আক্তার মনি। এরপর সংগঠনের সদস্যদের ফুল দিয়ে বরন, আলোচনা সভা, অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান, আমন্ত্রিত সেচ্ছাসেবী সংগঠনকে শুভেচ্ছা স্মারক প্রদান,কেক কাটা, মিলাদ মাহফিল ও সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মানবিক স্বপ্ন সংগঠনের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ারা আক্তার মনি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম স্বপন ও অন্যান্য কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এছাড়াও লাকসাম উপজেলা টিম এর সদস্য ও নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ শাখার সদস্যরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সুন্দরভাবে সফল করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মানবিক স্বপ্ন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net