ঢাকা   ০৩:২১:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহেদ ও তৈয়বকে রাউজান প্রেস ক্লাবের সদস্য থেকে বহিস্কার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাউজান প্রেস ক্লাবের সদস্য পদ থেকে তিন মাসের জন্য দুইজন সদস্যকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজান প্রেস ক্লাবের জরুরী সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। বহিস্কারকৃত দুই সদস্য হলো জাহেদুল আলম (পূর্বকোন), তৈয়ব চৌধুরী (পূর্বদেশ)। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জরুরী সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, এম. বেলাল উদ্দীন, প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ। সভায় গঠনতন্ত্রের ১২ অনুচ্ছেদের ক, খ, গ, ঘ, ঙ, চ ও ছ ধারার আলোকে সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত ও ভূঁইফোড় সংগঠনের সদস্য হওয়ায় জাহেদুল আলম ও তৈয়ব চৌধুরীকে তিন মাসের জন্য সাময়িক ভাবে বহিস্কার করার সিন্ধান্ত গৃহীত হয়। আগামী তিন মাসের মধ্যে সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত হওয়ার কারণ ও আনিত অন্যান্য অভিযোগ খন্ডন করে লিখিত ভাবে সভাপতি /সম্পাদক বরাবরে আবেদন করলে সভার মাধ্যামে পরবর্তী সিন্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে প্রেসক্লাব। অন্যতায় তিন মাস পর স্থায়ী বহিস্কার করার নীতিগত সিন্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া আগামী ২১ অক্টোবর সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়। একই ভাবে ডিসেম্বর মাসে বার্ষিক বনভোজনের সিন্ধান্ত নেওয়া হয়। সুবিধা জনক তারিখে এই বনভোজ অনুষ্ঠিত হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার সেন্টমাটিন দ্বীপে। বনভোজনে যাওয়া-আসা হবে বিলাস বহুল নৌ বিহারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি