ঢাকা   ০২:০৭:১১ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

সাবেক এমপি জনদরদী বদি দম্পতি দায়িত্ব নিলেন টেকনাফের সেই নবজাতকের

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৮৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

টেকনাফে এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেওয়া ফুটফুটে কন্যা শিশুর দায়িত্ব নিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ শাহীন আক্তার চৌধুরী ও তাঁর স্বামী সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি দম্পতি। সোমবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে বাড়িতে নিয়ে যান আবদুর রহমান বদি। এ তথ্য নিশ্চিত করে আবদুর রহমান বদি বলেন, ‘আমার সংসারে এর আগে দুজন ছেলে–মেয়ে আছে। এই নবজাতক কন্যাসহ বর্তমানে তিনজন। এক ছেলে, দুই মেয়ের মা–বাবা হলাম আমরা। ওই শিশুর নাম রাখা হয়েছে মরিয়ম জারা। টেকনাফ পৌরসভা থেকে জন্ম নিবন্ধন ফরম পূরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানায়, গত শনিবার রাতে বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীর প্রসব বেদনা দেখে এলাকার চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। মানসিক রোগীদের নিয়ে কাজ করা মারোতের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ওই নারীকে। রাতেই সেখানে সন্তান প্রসব করান চিকিৎসক ও নার্সরা। এখনো ওই নারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, হাসপাতালের চিকিৎসক এবং নার্সের সহযোগিতায় সন্তান প্রসবের কাজ সম্পন্ন করা হয়। মানসিক রোগী ও কন্যা শিশুটির মা বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে কন্যা শিশুটিকে লালন–পালনের জন্য সাংসদ শাহীন আক্তার চৌধুরী ও সাবেক সাংসদ আবদুর রহমান বদি বাড়িতে নিয়ে গেছেন।

ওই মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের শীলখালী এলাকায় ঘুরে বেড়াতেন। এর মধ্যে গর্ভবতী হয়ে পড়েন তিনি। এরপর তাঁর সন্তান প্রসবের খবরটি ছড়িয়ে পড়লে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানসিক রোগীদের তহবিলের (মারোতের) সঙ্গে যোগাযোগ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন মারোতের কেন্দ্রীয় সভাপতি আবু সুফিয়ান বলেন, সাংসদ নিজেই ফোন করে কন্যা শিশুটির প্রথমে খোঁজখবর নেন। পরে দত্তক নেওয়ার কথা বলেন। যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে দত্তক নিতে রাজি থাকায় কন্যা শিশুটিকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন নারীর খোঁজখবরও রাখছেন বদি দম্পতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি