1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় শেখ রাসেলের জন্মদিনে ঘর প্রদান করলেন যুবলীগ নেতা কবির হোসেন সরকার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আশুলিয়ায় শেখ রাসেলের জন্মদিনে ঘর প্রদান করলেন যুবলীগ নেতা কবির হোসেন সরকার

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩০৪ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিস্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশের ন্যায় আশুলিয়ায় থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের ব্যাবস্থাপনায় দুই জন গৃহহীনের কাছে ঘরের চাবি প্রদান করেছেন মোঃ কবির হোসেন সরকার।

রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া ভিডিও কনফারেন্সের মার্ধ্যমে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের প্রতিবন্ধী আবু ছায়েদ ও ধনাইদ গ্রামের শাহিদা বেগমকে ঘরের চাবি প্রদান করেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন কর্মসূচির মধ্যে এটি ছিল আশ্রয় কর্মসূচি।

কবির হোসেন সরকার বলেন, যুবলীগ মানেই মানবিক, যুবলীগ মানেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সারাদেশের মতো আমি আমার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দুই গ্রামের দুই অসহায় মানুষ আবু সায়েদ ও সাহিদা বেগমকে ঘর করে দিয়েছি এবং আমার আরও ইচ্ছা আছে তিনটি ইউনিয়নে তিনটি ঘর নির্মাণ করে দেব ইনশা’আল্লাহ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুবলীগের চেয়ারম্যান বলেন, পৃথিবীতে রাজনৈতিক অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু বঙ্গবন্ধুর ফ্যামিলির উপর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা কখনই মেনে নেওয়া যায় না। ঘাতকরা শিশু রাসেল কে হত্যা করার আগেই একাধিকবার হত্যা করেছে। শিশু রাসেল বলেছিল আমি আমার মায়ের কাছে যাবো। তখন তারা বলেছে আয় তোকে তোর মায়ের কাছে নিয়ে যাই। তখন বেঈমানের দল শেখ রাসেলকে তার বাবা, চাচা, চাচি সকলের লাশের পাশে হাটিয়ে হাটিয়ে দেখিয়ে দেখিয়ে নিঃস্ব ভাবে বুলেটের আঘাতে রাসেল কে হত্যা করেছিল। তিনি আরো বলেন, আমার যখন শেখ রাসেলের কথা মনে পড়ে তখন আমি আমার মনের ভিতরে একটা চাপা ব্যথা অনুভব করি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল ইসলাম ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুরুল আমিন সরকার, সাধারন সম্পাদক মোঃ সোহেল মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক সোহেল সরকার, আশুলিয়া থানা যুবলীগ নেতা ইন্জিনিয়ার মোঃ বকুল হোসেন ভুঁইয়া,মোঃ সালাউদ্দীন সরকার, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমির হোসেন খান জয়, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডলসহ ওয়ার্ড, ইউনিয়ন ও আশুলিয়া থানা যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net