1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাশিমপুরে পানিতে ডুবে মৃত্যু, বাবা-মা'র আকুল আবেদন শুনলেন না ওসি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

কাশিমপুরে পানিতে ডুবে মৃত্যু, বাবা-মা’র আকুল আবেদন শুনলেন না ওসি

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৪৭ বার

কাশিমপুর রাজেন্দ্র খালে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে মাদ্রাসা ছাত্রের পানিতে ডুবে মৃত্যু। লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিস ডুবুরি দল এবং কাশিমপুর থানা পুলিশ।

বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরে কাশিমপুরের রাজেন্দ্র খালে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে আল মামুন শেখ (১৭)নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের রাজেন্দ্র খালে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোজ হয় আল মামুন শেখ। পরে বন্ধুরা ফায়ার সার্ভিসে ফোন করলে তাদের ডুবুরি দল এসে লাশটিকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে এ খবর শুনে কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। নিহত কিশোরের লাশ থানায় নেওয়ার ঘটনা শুনে নিহতের বাবা আজগর আলী শেখ ও তার পরিবারসহ এলাকার প্রায় শতাধিক মানুষ এসে লাশটি কোনো সুরতহাল ছারাই নেওয়ার জন্য অনেক আকুতি কাকুতি মিনতি করেও লাশ ময়না তদন্তের জন্য জয়দেবপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কাশিমপুর থানা পুলিশ। এ বিষয়ে মৃত্যু কিশোরটির বাবা মা সাথে আশা কাশিমপুর থানার মুল ফটকের সামনে কান্না জরিত কন্ঠে এ প্রতিবেদককে বলেন, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ আপত্তি নেই আমাদের লাশ ময়না তদন্ত ছারাই দিয়ে দিন আমরা লাশ নিয়ে চলে যাই, তারা আরও বলেন আমাদের লাশ না দিয়ে তারা পিকআপে করে লাশ ময়না তদন্তের জন্য কেনো পাঠালো আমাদেরতো কারো কোন প্রকারের অভিযোগ আপত্তি নেই। আমার ছেলে সাতার জানেনা তাই তার বন্ধুদের সাথে শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে, আমাদের কোনো ধরনের অভিযোগ নেই, লাশ দিয়ে দিন নিয়ে যাই।

এ ব্যাপারে কাশিমপুর মেট্রোপলিটন থানা অফিসার্স ইনচার্জ মাহবুবে খোদা বলেন, মৃত্যু কিশোরটির বাবা এখন আবেগী অবস্হায় আছে এবং সুস্ঠ তদন্তের স্বার্থে লাশ পোস্ট মর্টেম রিপোর্টের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো ধরনের মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net