1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরে জাসদের প্রতিবাদ সমাবেশ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দিনাজপুরে জাসদের প্রতিবাদ সমাবেশ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৫ বার

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দিনাজপুর জেলার উদ্দ্যেগে দিনাজপুরে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ঘন্টাব্যাপি প্রতিবাদ সমাবেশ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন।

গুজব রটিয়ে বিভিন্ন স্থানে হিন্দুদের পুজামন্ডপ,মন্দির,ঘরবাড়িতে হামলা ও হত্য এবং রাজনৈতিক অশান্তি-অস্থিতিশীলতা-সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা শ্লোগানের ব্যানার নিয়ে ১৮ অক্টোবর সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করে জাসদের নেতাকর্মী ও সমর্থকেরা।

মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তারা বলেন,কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সরকারের উন্নয়নের ধারাকে রুদ্ধো করতেই সংখ্যালুঘু সম্প্রদায়ের উপর হামলা-ভাংচুর,লুটপাট ও হত্যার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে আইন শৃংখলার অবনতি ও দাঙ্গা সৃষ্টির পায়তারা করছে। তারা বলেন, দেশের আইন শৃংখলা বাহিনীকে এমন অপরাধিদের কঠোর হস্তে দমন করতে হবে নইলে নিরীহ জনগোষ্ঠির মানুষেরা আতংকিত হয়ে পড়বে। আমরা অপরাধিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে সংখ্যলুঘু মানুষের ধর্মীয় কৃষ্টিকালচার পালন ও বসবাসের নিশ্চয়তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

এসময় বক্তব্য রাখেন,জেলা জাসদের সভাপতি এ্যাড.লিয়াকত আলী,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ,যুগ্ম সা: সম্পাদক রাকিবুল ইসলাম রকি ও জেলা ছাত্রলীগ (জাসদ) সা: সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net