1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

খুটাখালীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার

স্ত্রীর সাথে মোবাইলে কথা বলতে বলতে আত্মহত্যা করেছেন ছৈয়দ আহমদ(৪২) নামের এক ব্যক্তি।

২৪ অক্টোবর রোববার বেলা পৌনে তিনটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ছৈয়দ আহমদ উপজেলার খুটাখালী ইউপির ৩নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের মৃত গুরা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ছৈয়দ আহমদের মা আফরোজা জানায়, এক সপ্তাহে আগে ছেলে আর স্ত্রী নাছিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে স্ত্রী নাছিমা কাউকে কিছু না বলে বাপের বাড়িতে চলে যায়।
ঘটনার দিন সকালে তার বড় মেয়ে রুমি স্কুলে প্রাইভেট পড়ার নাম দিয়ে মায়ের কাছে চলে যায়।

খবর পেয়ে আমার ছেলে খুটাখালী স্কুলে গিয়ে মেয়েকে না পেয়ে রাগের মাথায় সবার অজান্তে বিষপান করে।

বিষপান করার পূর্বে স্ত্রী নাছিমার সাথে মোবাইলে কথা বলছিল। স্ত্রীর কাছ থেকে ইতিবাচক উত্তর না পেয়ে রান্না ঘরে গিয়ে বিষপান করে।

চকরিয়া থানার এসআই মুজিবুর রহমান বলেন, খুটাখালীর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এ বিষয়ে থানায় খবর দিলে আমি মৃতের বাড়িতে যায়। সাক্ষীপ্রমাণ ও লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net