1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুরি হয়ে গেলো শিবচরের প্রাচীন নিদর্শন বিশাল আকৃতির ডেগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চুরি হয়ে গেলো শিবচরের প্রাচীন নিদর্শন বিশাল আকৃতির ডেগ

এস এম ফেরদৌস, জেলা প্রতিনিধি, মাদারীপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩২১ বার

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মগড়া পুকুরপাড়ের খবির উদ্দিন মৌলভীর বাড়ির প্রাচীন নিদর্শন শতবর্ষ আগের একটি পিতলের ডেগ চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বিশাল আকৃতির ডেগটি চুরি করে নিয়ে যায় একটি চোরের দল।

স্থানীয় একটি বাসাবাড়ির সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, ভোর রাত ৩.৪৬ মিঃ দিকে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে কাপড় দিয়ে ঢেকে ডেগ সদৃশ্য কিছু একটা নিয়ে যাচ্ছে ৩/৪ জন লোক। ধারনা করা হচ্ছে ভ্যানে করেই ডেগটি চুরি করে নিয়ে যায় চোরদল।

এলাকাবাসী জানান, ডেগটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। এর চারপাশের আয়তন ১৪৮ ইঞ্চি। ডেগ এর উপর দিকে কাঁধ বরাবর চারকোণে চারটি রিং রয়েছে। যার ওজন প্রায় ৪ কেজি করে। ডেগটি স্থানান্তরের জন্য পূর্ণবয়স্ক ১৪ থেকে ১৫জন লোক লাগতো এবং কমপক্ষে ৯/১০ মন খিচুরি এই ডেগ এর মধ্যে রাখা যেতো বলে স্থানীয়রা জানান। প্রায় ১শত বছর পূর্বে বাগদাদ থেকে এদেশে আনা হয়েছিল বলে জানা গেছে।

শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানিয়েছে, সকালে খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এবং বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে।

মৌলভী বাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী বলেন,’ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেগটি নাই। ডেগ যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুটি ভেঙে ডেগটি বের করেছে। এই ডেগটি একশত বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিল। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেগটি দেখতে আসতো।’

তিনি জানান, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মরহুম মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী প্রায় ১শত বছর পূর্বে বাগদাদ থেকে এই ডেগটি এনেছিলেন। তার মাজারের পাশে একটি খোলা ঘরে এই ডেগটি রাখা ছিল দর্শনার্থীদের জন্য। বিশাল এই ডেগটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসতো। ডেগটির উপর খোদাই করে লেখা ছিল- “ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী– গোলাম ফকির– শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং- উৎরাইল, সন- ১৩১৯”। বাকি লেখাটুকু অস্পষ্ট ছিল। এই লেখা দেখেই ধারণা করা হয় ডেগটি বাগদাদ থেকে আনা এমন মন্তব্য স্থানীয়দের।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিরাজ হোসেন বলেন,’ খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। আমি নিজেও ঘটনাস্থলে আসি। এ ব্যাপারে মামলা হবে। তাছাড়া সকাল থেকেই পুলিশ ডেগ উদ্ধারে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net