ঢাকা   ০১:৫০:২৮ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন

ডেমরায় অপহরণের পর গৃবধধূূ খুনের ঘটনায় গ্রেফতার ১

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৪৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর ডেমরায় অলোচিত আঞ্জুমান আরা মিতু (২৮) নামে এক গৃহবধূ তার স্বামীর মাধ্যমে অপহরণের পর খুনের ঘটনায় জড়িত মো. কবির (৩৬) নামে আরও একজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় খুনের কাজে ব্যবহৃত তার সঙ্গে থাকা একটি হাইএস মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। বুধবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার কদমদলী থানার পলাশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই হাইএস গাড়ীর চালক হলেও এ খুনের ঘটনায় সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন ডেমরা থানার এসআই মো. ইকবাল। তিনি বরগুনার সদর থানার পাতাবাটা গ্রামের মো. ইদিস্র সরকারের ছেলে। এ ঘটনায় মৃতের বাবা গত ২০ সেপ্টেম্বর রাতে মো. নুরুল অমিন হাওলাদার ডেমরা থানায় অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত আসামিরা হলেন- মৃতের স্বামী ডেমরার পূর্ব হাজী নগর মহিলা মাদ্রাসা সংলগ্ন কালাম ভিলার ভাড়াটিয়া ও ঝালকাঠির সদর থানার বংকুড়ার গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. কামরুল হাওলাদার (৩৫),তার সহযোগী আপন ভাই ফোরকান (২২), একই বাড়ীর ভাড়াটিয়া শহিদুল (৩০) ও অজ্ঞাত ঠিকানার সহযোগী ইব্রাহিমসহ (৪৫) অজ্ঞাত ২/৩ জন। এদিকে মামলার পর ওই রাতেই পুলিশ মৃতের স্বামী কামরুল ও তার ভাই ফোরকানকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায়।

জানা যায়, এদিকে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড থেকে অপহরণ হন মিতু। ওই দিন মিতুর খোঁজ খবর না পেয়ে তার বাবা গত ১৭ সেপ্টেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর সকালে মৃতের লাশ নারায়ণগঞ্জের সোরাগাঁও থানার তাজমহল রোড এলাকার রাস্তার পাশে জমি থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে অপহণের পরপরই মাইক্রোবাসে মিতুকে কৌশলে হত্যা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন মিতু হত্যার বিষয়টি উক্ত গ্রেফতারকৃতরাও স্বীকার করেছেন আদালতে।

উল্লেখ্য: গত ১২ বছর আগে গ্রেফতার কামরুলের সঙ্গে মিতুর বিয়ে হয়। চাকুরীর সুবাদে তারা ডেমরার হাজীনগরে ভাড়ায় চলে আসেন গত ৭/৮ বছর আগে। পরবর্তীতে কামরুল গত ৩/৪ বছর ধরে ক্যামিকেলের ব্যবসা করে আসছেন। তিনি পড়াশোনা কম জানেন বলে ওই ব্যবসার হিসাব রাখতেন মিতু। এদিকে ব্যবসা শুরুর পরই কামরুল বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুললে ওই সংসারে অশান্তি শুরু হয়। তখন কামরুল পথের কাটা মিতুকে তার রাস্তা থেকে সরাতে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি