1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় ইউপি চেয়ারম্যান মনোনয়ন না দেওয়ার দাবিতে গণমিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ধর্মপাশায় ইউপি চেয়ারম্যান মনোনয়ন না দেওয়ার দাবিতে গণমিছিল

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৭১ বার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে জামাত-বিএনপিকে আশ্রয়দান ও তাদের সাথে সখ্যতাকারী, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী এবং দুর্নীতিবাজ আখ্যায়িত করে তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নাম মঙ্গলবার বিকেলে জয়শ্রী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের ব্যানারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সঞ্জয় রায় চৌধুরী গত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়শ্রী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জয়শ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাই উপলক্ষে বর্ধিত সভা হয়। স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান খোকনের পরিচালনায় ১০ জন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নাম প্রস্তাব করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতে সঞ্জয় রায় চৌধুরীর নামও রয়েছে। কিন্তু বর্ধিত সভা শেষে সঞ্জয় রায় চৌধুরীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে জয়শ্রী বাজারে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি জয়শ্রী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, ‘কে বা কারা এমনটি করেছে জানিনা। আমরাতো অফিসেই (দলীয় কার্যালয়) ছিলাম। এমনটি হয়েছে শুনিনি। যদি এমনটি হয়ে থাকে তাহলে বর্ধিত সভা বা আমার পক্ষে নৌকার বিরাট মিছিলের আগে তা করে নাই। এমনকি এর আগে কেউ ব্যানারও প্রদর্শণ করে নাই।’
জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান বলেন, ‘বর্ধিত সভার পরে জয়শ্রী বাজারের বর্তমান চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে গণমিছিল হয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন তালুকদার বলেন, ‘নৌকা নিয়ে পাস করেও ইউনিয়ন নেতাকর্মী ও জনগণের সাথে তাঁর (সঞ্জয়) কোনো সম্পৃক্ততা নাই। এটা বরদাস্ত করা করা যায় না। জনগণ তাকে (সঞ্জয়) চায়না। এ কারণেই জনগণ প্রকাশ্যে মিছিল করেছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net