1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় শিক্ষা বিষয়ক মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

ধর্মপাশায় শিক্ষা বিষয়ক মতবিনিময়

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৪০ বার

সুনামগঞ্জের ধর্মপাশায় শিক্ষার্থীদের সাথে শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড রিসোর্স নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী।
আইইএআরবিডি সমন্বয়কারী আল ফারুক রাতুলসহ তাদের সদস্যবৃন্দ বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও আমেরিকার শিক্ষা সংস্কৃতির তুলনামূলক পার্থক্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আহমেদ বিলকিস, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার, সংগঠনের স্থানীয় সমন্বয়কারী হুমায়রা আন্নান পায়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net