1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইউএনও একরামুল ছিদ্দিকের সাফল‍্যের এক বছর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি

নবীনগরে ইউএনও একরামুল ছিদ্দিকের সাফল‍্যের এক বছর

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৮৭ বার

সফলতার সাথে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক।

২০২০ সালের ৬ অক্টোবর তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে নবীনগরের মানুষের নজর কেড়েছেন তিনি।

জাতির জনকের শতবর্ষ পালনসহ করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়াও ভূমিহীন ৫ শত পরিবারের জন্য ৫০০ ঘর নির্মাণ, অসহায় মুক্তিযোদ্ধাদের ঘরসহ আরো অনেকের ঘর নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রামীণ দাঙ্গা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, এলাকার উন্নয়নে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক মান উন্নয়নে কাজ করেছেন তিনি।

এরকম নানাবিধ সফলতার মধ্য দিয়েই এক বছর পূর্ণ করলেন নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। ইতোমধ্যে তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক বলেন, শত বাধা বিপত্তি পেরিয়ে সকলের সহযোগিতা নিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এই জনহিতকর কাজগুলোতে সর্বাত্মকভাবে সহায়তার জন্য স্থানীয় সাংসদ এবং জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এ সরকারি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net