1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক-২

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৫৬ বার

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ডাঙ্গারপাড় সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলোঃ- ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন(৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া(৩২)। পুলিশ ও সীমান্তবাসী জানান, গত ২ মাস পুর্বে কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার ২ অক্টোবর দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে। বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটককৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃত ২ জন কে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net