1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাহাড়ে জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল কারখানার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

পাহাড়ে জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগে কম্বল কারখানার উদ্বোধন

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৭১ বার

শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন স্থাপন করেছে সম্ভাবনাময়ী কম্বল ফ্যাক্টরী। গুইমারা রিজিয়নে এ কম্বল ফ্যাক্টরীর উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন।

এসময় তিনি বলেন, পাহাড়ে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যহত থাকবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি.এস.ও.টু.আই মেজর তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

এছাড়াও গুইমারা রিজিয়নের তত্তাবধানে সিন্দুকছড়ি জোন কর্তৃক জালিয়াপাড়া এলাকায় একটি জুতার কারখানা, লক্ষীছড়ি জোন কর্তৃক ক্ষুদ্র পোষাক কারখানা, মাটিরাঙ্গা জোন কর্তৃক খাদ্য উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, উৎপাদিত পণ্যসামগ্রী বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনসাধারনের মাঝে বিতরণ করা হচ্ছে। এর ফলে পাহাড়ের ও সমতলের উভয় জনগোষ্ঠী মানবিক সহায়তা প্রাপ্ত হচ্ছেন এবং তা চক্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net