1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাল্যবিবাহ আর নয়, শিক্ষা নিয়ে করব জয় শ্লোাগানে দিনাজপুর মোহাম্মদ আলী এন্ড ফয়়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল মেযেদের মানবপ্রাচীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

বাল্যবিবাহ আর নয়, শিক্ষা নিয়ে করব জয় শ্লোাগানে দিনাজপুর মোহাম্মদ আলী এন্ড ফয়়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল মেযেদের মানবপ্রাচীর

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৬৩ বার

করোনাকালিন দুর্যোগের দীর্ঘ সময়ে ঝরে পড়া মেয়েদের স্কুলমুখী করা ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬ মাসব্যাপী স্কুল ক্যাম্পেইন শুরু করলো দিনাজপুর মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল।

“বাল্যবিবাহ আর নয় শিক্ষা নিয়ে় করব জয়” এই শ্লোগানকে সামনে রেখে ৩০ অক্টোবর শনিবার সকালে দিনাজপুর মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আলোহা সোসাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)’র আয়োজনে ও ইনার হুইল ক্লাব অফ উত্তরার সহযোগিতায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হলো ৯ম এবং ১০ শ্রেনীর মেয়েদের মানব প্রাচীর। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোহা সোসাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কূলের শিক্ষক কামরুন্নাহার মুক্তি, নিরঞ্জন হীরা, মোস্তফিজুর রহমান ও মাহাবুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে মিনারা বেগম বলেন, করোনাকালীন দুর্যোগের সময় অভাবী সংসারের অনেক মেয়েদের অল্প বয়সেই বিয়ে(বিবাহ) দেয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষা জীবন থেকে তারা ঝরে পড়তে যাচ্ছে। আমরা বিদ্যালয় খোলার পর থেকেই অভিভাবক,শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি অভিভাবকদের সচেতন করার জন্য, তারা যেন মেয়েদের বিবাহ না দিয়ে শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠান। এ ব্যাপারে আমরা নিয়মিত বিদ্যালয়ে আসা মেয়েদের সর্বাত্মক সহযোগিতার পরার্মশ ও আশ্বাস দিচ্ছি এবং দেশের প্রচলিত আইন সম্পর্কে সচেতন করছি। অভিবাবকরা যদি গোপনে কোনরূপ অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহ দেয়ার চেষ্টা করে, যে কোনভাবেই তারা আমাদের কাছে সহযোগিতা চাইলে, সহযোগিতা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ ।
সমাবেশ ও আলোচনা শেষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলোহা সোসাল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মিনারা বেগম ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net