1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ রঙ্গু’র পূজামন্ডপ পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশিদ রঙ্গু’র পূজামন্ডপ পরিদর্শন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৪১২ বার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রী-শ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে আজমান প্রাদেশিক যুবলীগের সাধারণ সম্পাদক ও ২নং আহম্মদাবাদ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুনুর রশিদ রঙ্গু বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়সহ মতবিনিময় করেছেন।

এ সময় তিনি প্রতিটি পূজা মন্ডপের দায়িত্বরত কমিটির নিকট বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুব আলী, এমপি মহোদয়ের পক্ষ হতে শারদীয় উপহার নিজের ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

স্থানীয় ছাত্রলীগ নেতাদের সাথে নিয়ে ১৪ অক্টোবর বৃহস্পতিবার বিকেল থেকে রাত্রী পর্যন্ত গোছাপাড়া পালবাড়ী মন্দির, থেকে শুরু করে আমু-নালুয়া মন্দির সহ ইউনিয়নের বিভিন্ন মন্দিরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।

এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুফিয়ান, সহ-সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জয় আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাহুল শুক্ল্য বৈদ্যসহ একঝাঁক তরুণ ছাত্রলীগের নেতা-কর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net